
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। সোমবার (২১জুন) সকালে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এতথ্যটি নিশ্চিত করেছেন।
৫জনের নমুনা পরীক্ষা করে এই দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬১জন। আর সুস্থ হয়েছে ১৩৩জন। এপর্যন্ত মৃত্যু হয়েছে ৫জনের।
এদিকে করোনার সব চেয়ে ঝুঁকিতে রয়েছে টাঙ্গাইল সদর, মির্জাপুর ও কালিহাতী উপজেলা। আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে টাঙ্গাইল পৌরসভা ও এলেঙ্গা পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। যা আগামী ২৮ জুন পর্যন্ত চলবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে আবার বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাসাইলও ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন ডা. ফিরোজুর রহমান।
বাসাইলসংবাদ/ ২১ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




