
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে দুই ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার নথখোলা এলাকা থেকে ওই সাপটিকে উদ্ধার করা হয়। পরে সেটি বন বিভাগের কর্মকর্তারা মধুপুরের বনে অবমুক্ত করে।

জানা যায়, উপজেলার নথখোলা এলাকায় একটি অজগর সাপ দেখে ধরে ফেলে স্থানীয় লোকজন। খবর পেয়ে সাপটিকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। পরে বন বিভাগের কাছে সাপটিকে বুঝিয়ে দিলে তারা মধুপুরের বনে অবমুক্ত করে।
…বাসাইলসংবাদ/০১ জানুয়ারি/একেবি




