
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন বাইতুল ইরশাদ জামে মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে মসজিদকেন্দ্রিক সকল ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ আন্তরিকভাবে অংশগ্রহণ করছেন।


প্রতিদিন সমাজের আলাদা আলাদা ব্যক্তি এই ইফতারের ব্যবস্থা করে থাকেন। ইফতারের তালিকায় সাধারণত থাকে পিয়াজু, মুড়ি, বেগুনি, বুট, আলুর চপ, আপেল, মাল্টা, খেঁজুর, শরবত ইত্যাদি। আবার কেউ কেউ বিশেষভাবে বিরিয়ানি বা খিচুড়ির ব্যবস্থাও করে থাকেন।
এই সুন্দর উদ্যোগের মাধ্যমে মুসল্লিদের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়ে উঠছে।
বাসাইলসংবাদ, ১৯ মার্চ, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






