
ক্রীড়া ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসতে যাচ্ছে পাকিস্তান। আসন্ন এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৮ সদস্যের এই দলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা মোহাম্মদ হাফিজ ছাড়া সবাই ডাক পেয়েছে। আজ সোমবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে পিসিবি।

আগামী ১৯, ২০ ও ২২ নভেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামের ধারণ ক্ষমতায় পঞ্চম শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড :
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক, শাহ নেওয়াজ দাহানি ও উসমান কাদির।
বাসাইলসংবাদ/ ০৮ নভেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




