
নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতুর ওপর যাত্রীবাহী বাসের ধাক্কায় ট্রাক্টরে (থ্রি হুইলার) আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৭জন আহত হয়েছে। ঘটনার পর সেতুর দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। রবিবার (১৩) ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেত‚পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ট্রাক্টরে থাকা নীলফামারি জেলার ডিমলা উপজেলার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোল রুম (টিসিআর) সূত্র জানা যায়, রাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর উত্তরবঙ্গগামী লেনে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাক্টরকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এসময় ট্রাক্টরে থাকা দুইজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ৭জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া দুইজনের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেত‚পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘রাতে বঙ্গবন্ধু সেতুর ওপর বাসের ধাক্কায় ট্রাক্টরে আগুন লেগে দুইজন নিহত হয়েছে। ঘটনার পরপরই মহাসড়কে থেমে থেমে যানবাহন চলাচল করে। সকালের পর কিছুটা গাড়ির চাপ কমেছে। ঢাকাগামী লেনে পরিবহনের চাপ বেশি রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে যানচলাচল স্বাভাবিক হচ্ছে।
বাসাইলসংবাদ/ ১৩ জুন, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




