
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল ইউনিয়নের অসহায় ও দুস্থদের ভিজিএফ ও বন্যার্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে পৃথক ভাবে প্রায় ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ কার্যক্রম শুরু হয়।

এসময় টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিএফ বিতরণ কার্যক্রম পরিদর্শনে আসেন। এছাড়া তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। শনিবার দিনভর উপজেলার গয়হাটা, সদর, মামুদনগর, মোকনা ও ভারড়া ইউনিয়নে ভিজিএফ বিতরণ পরিদর্শন করেন। এছাড়া যাদের বাড়ি ঘর বন্যার পানিতে তলিয়ে গিয়ে নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে সেসকল বন্যার্ত মানুষের মাঝে সরকারি বরাদ্দের পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি করে ডাল ও শুকনো খাবার বিতরণ করেন তিনি। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, যেকোন দূর্যোগে সরকার অসহায় মানুষের পাশে রয়েছে। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় প্রতিটি পরিবারকে সরকারি সাহায্যের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে। ঈদের আগেই সকল ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা অব্যাহত আছে। বন্যায় কোন পরিবার যেন অভূক্ত না থাকে সে দিকে সরকারের দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী , উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রমুখ
গত কয়েকদিনে যমুনা ও ধলেশ্বরী নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে নাগরপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে এসব এলাকার মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেয়। নদী পাড়ের ক্ষতিগ্রস্থ মানুষের দূর্দশা বিবেচনা করে সরকার তাদের দিকে সাহয্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
…বাসাইলসংবাদ/ ২৫ জুলাই, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




