
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের নিচ থেকে শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরের দিকে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানড়া নয়াপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত শফিকুল ইসলাম ওই এলাকার সমেশ আলীর ছেলে।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘ব্রিজের নিচে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
বাসাইলসংবাদ/ ১৯ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




