
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : সারাদেশে ধর্ষণ, নারী নির্যাতন, যৌন হয়রানির বিরুদ্ধে ও নিপীড়নকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী কলেজ মোড়ে ফেসবুক গ্রæপ ওয়েলকাম কালিহাতী, প্রাণের কালিহাতী, লাইট অব এডুকেশন ও সেচ্ছাসেবী সংগঠন সেলফলেস’র উদ্দ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পরাধীন বাংলায় বীরাঙ্গনা হয়েছে-স্বাধীন বাংলায় ধর্ষিতা কেনো? ধর্ষকের শাস্তি, ফাঁসি চাই-ফাঁসি চাই ইত্যাদি বিভিন্ন ধরণের প্রতিবাদী ফেস্টুন-প্লে-কার্ড হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-সাংবাদিক অংশ নেয় এবং স্বাধীন বাংলায় ধর্ষকের ঠাঁই নাই-মুজিবের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই ইত্যাদি ¯েøাগানে মুখরিত হয় পুরো এলাকা।

মানববন্ধন শেষে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফেসবুক গ্রæপ ওয়েলকাম কালিহাতী, প্রাণের কালিহাতী, লাইট অব এডুকেশন ও সেচ্ছাসেবী সংগঠন সেলফলেস’র সদস্য ও নেতৃবৃন্দ।
বাসাইলসংবাদ/ ০৯ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




