
নিউজ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড ১-এর দুটি সুপার নিউমারারি পদ (অবসর, অপসারণ কিংবা অন্য কোনো কারণে পদ শূন্য হলে বিলুপ্তির শর্তে) অস্থায়ীভাবে রাজস্ব খাতে সৃজনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়।
বাসাইলসংবাদ/ ১৯ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




