
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার কাগমারা মধ্যপাড়া এলাকার এক কৃষকের বাড়ি থেকে তিনটি গাভী চুরি হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই এলাকার মো. দুলাল মিয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দুলাল মিয়া জানান, বৃহস্পতিবার রাতের কোন এক সময় একটি সঙ্ঘবদ্ধ চোরের দল তার বাড়ির ভেতরে প্রবেশ করে গোয়াল ঘরের প্রধান ফটকের শিকল ও তালা কেটে তিনটি গাভী চুরি করে নিয়ে যায়। পরে শুক্রবার ভোরে গোয়াল ঘরে গরু না পেয়ে বাড়ির সবাইকে অবগত করেন। এমন চুরির ঘটনায় এলাকায় নানা রকম সমালোচনা বইছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবাবের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল।
…বাসাইলসংবাদ/ ০৫ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




