
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল প্লাজায় নিউ চন্দ্রবিন্দু ফ্যাশন হাউজে ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল সদরে টাঙ্গাইল প্লাজার ৪র্থ তলা ভবনের ২য় তলায় নিউ চন্দ্র বিন্দু ফ্যাশন হাউজে আগুন লাগে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলোযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে কাপড় ফার্নিচার ক্ষতিগ্রস্থ হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারনে আশেপাশের অনেক দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে।
…বাসাইলসংবাদ/ ১৬ জুন, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




