
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী থেকে হেরোইনহ আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার ভোরে উপজেলার বেতডোবা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন উত্তর বেতডোবার সুলতান মিয়ার ছেলে। তার কাছে ৫ গ্রাম হেরোইন, ১টি মোবাইল, ১টি সিমকার্ড এবং নগদ ১০৩০ পাওয়া যায়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল-এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আনোয়ার হেসেন জেলার বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট চাহিদা অনুযায়ী হেরোইন সরবরাহ করে। তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ১০ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




