
নিজস্ব প্রতিবেদক : আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর নিজস্ব উদ্যোগে বন্যা দূর্গত অসহায়, দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবন, ওষুধ, স্যালাইনসহ অন্যান্য খাদ্য সামগ্রী।

“টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা নিজেদের প্রচেষ্টায় বিনামূল্যে রক্তদান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। করোনাকালীন দূর্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। সহায়-সম্বলহীন পরিবারকে আর্থিক সহযোগিতাসহ নানা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পালন করে আসছি।’
এসময় সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক বাবুল হোসাইন, জাহিদুল ইসলাম পাপেল, ইমামুল হোসাইন ফিরোজ, আবু নোমান, জাহিদ ইসলাম, মো. মোহিদুল ইসলাম মুহিদ, রাকিব, রাজন সরকার, কাউছার আহমেদ, মিথিল হৃদয়, সামিউল হাসান, হাবিবুল্লাহ, শারমিন শিমু, অনন্যা ইসলাম অর্নি, অধরা ঝিলিক, দীপা মনি, তুহফাতুল ইসলাম মোহাম্মদ সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২৫ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




