
নিজস্ব প্রতিবেদক : “বাংলাদেশের প্রশাসন, আপনার পাশে সর্বক্ষণ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শোক দিবস উপলক্ষে করোনার এই ক্রান্তিলগ্নে মানুষকে সচেতন করতে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে টাঙ্গাইল শহরে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা প্রশাসক ও বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ড. মো. আতাউল গনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ৪’শত সব শ্রেণীর পেশা মনুষদের মাস্ক বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রেশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৯ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




