
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়মের দায়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিলার আশরাফুল আলম বাচ্চুকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তার ডিলারশীপও বাতিল করা হয়। সোমবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক এ দ-াদেশ দেন।

অভিযুক্ত আশরাফুল আলম বাচ্চু উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।
জানা যায়, উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যামুনসুর বাজারে হতদরিদ্র নির্বাচিত পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল সরকার নির্ধারিত মূল্যে সরবরাহ করার কথা থাকলেও আওয়ামী লীগের সভাপতি ডিলার আশরাফুল আলম বাচ্চু জনপ্রতি ২-৩ কেজি করে চাল কম দিচ্ছিলেন। এছাড়াও চাল বিক্রির নিয়ম তোয়াক্কা না করে অনেকের সুপারিশের ভিত্তিতে অনির্বাচিত কার্ডহীনদের চাল দিয়েছেন বলেও অভিযোগ উঠে। পরে ভ্রাম্যমাণ আদালত এই অনিয়মের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ মুরাদ বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচিতে ডিলারের নীতিমালা ও অঙ্গীকার নামার শর্ত লঙ্ঘনের দায়ে তার ডিলারশীপ বাতিল করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘দুই একদিনের মধ্যে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। চাল নিয়ে দুর্নীতিতে কোন ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।’
…বাসাইলসংবাদ/ ১৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




