
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে সি.এইচ ডব্লিউ ক্লীল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ঘাটাইল সিডিপির ম্যানেজার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সাইফুর রহমান খান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিক্যাল অফিসার ডা. শুভ বসাক, প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন, প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমারসহ অন্যরা। আলোচনা সভা পরিচালনা করেন হেলথ অফিসার জাহাঙ্গীর হোসেন ।

বক্তব্য শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ, প্রেশার মাপার মেশিন, ডিজিটাল থার্মেমিটার, ওজন মাপার মেশিন, একটি করে ছাতা, ২সেট করে পোষাক ও যন্ত্রপাতি সমূহ বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
…বাসাইলসংবাদ/ ২৬ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




