
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলের আর্ন্তজাতিক সাহায্যকারী সংস্থা গুডনেইবারস বাংলাদেশ টাঙ্গাইলের ঘাটাইল সিডিপির উদ্যোগে প্রায় ৫ শতাধিক স্পন্সর শিশু শিক্ষার্থীদের মন ভাল রাখার জন্য খেলনা সামগ্রী বিতরণ করা হয় । মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে সিডিপি প্রাঙ্গণে এ সব খেলনা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুবি খাতুন, সিডিপির ম্যানেজার ফান্সিস শ্যামল বিশ্বাস, সাবেক ইউপি সদস্য হাজী খালেক সরকার, গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. হোসনে আরা পারভীন, ঘাটাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও এশিয়ান টিভির সাংবাদিক আব্দুল লতিফ প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৫ জানুয়ারি, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




