
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা এছাক আলীর ক্ষেতের ধান কেটে দিলো রসুলপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার তারা ওই মুক্তিযোদ্ধার ক্ষেতের ধান কেটে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন, কালিহাতী কলেজ ছাত্রলীগের আহ্বায়ক জাহিদ, ছাত্রলীগ নেতা রাসেল রানা, আশিকুর রহমান, রাইছুল ইসলাম রাহাত, তানজিত তলুকদার, বিল্লাল হোসেন, জহিরুল ইসলাম শান্ত, বিপুল মিয়া, মামুন মিয়া, আশিক সিকদার প্রমুখ। এ ছাড়াও ধলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মোঃখোরশেদ আলম, বারেক, মুন্নাহ, আশরাফুল, হাসান উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন রসুলপুর ইউনিয়নের ছাত্রলীগের সকল কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার ধান কাটার যে সিদ্ধান্ত নিয়েছে নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। আমি আশা করি তারা যেন সব সময় এই ভাবে মুক্তিযোদ্ধা এবং কৃষকের পাশে দাঁড়াতে পারে।,
ছাত্রলীগ নেতা রাসেল রানা বলেন, ‘আমরা সব সময় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করতে বাধ্য থাকবো। মানুষের প্রয়োজনে পাশে আছে ছাত্রলীগ তারা সবসময় তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।’
ছাত্রলীগ নেতা আশিকুর রহমান বলেন, ‘আমরা সব সময় মুক্তিযোদ্ধা এবং কৃষকের ধান কাটা ছাড়াও অন্যান্য কাজে পাশে থাকবো। তাদের সেবায় নিয়োজিত আছি ইনশাআল্লাহ সবসময়ই থাকবো।’
…বাসাইলসংবাদ/ ০৪ মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




