
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে স্নেহালতা (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। বুধবার (২০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার গুণগ্রাম এলাকায় ঘটনা ঘটে। ঘাটাইল থানার উপপরিদর্শক মোশারফ হোসেন এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত স্নেহালতা জেলার দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রান্তিক সুপার সার্ভিসের একটি বাস উপজেলার গুণগ্রাম ব্রিজের উত্তরপাশে পৌঁছালে চালক গাড়ীটির নিয়ন্ত্রণ হারান। এসময় গাড়িটি পাশের খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত আটজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে স্নেহালতা নামের ওই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোষণা করেন।
বাসাইলসংবাদ/ ২০ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




