
বাসাইল সংবাদ : সোমবার, ৩১ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রকৃত যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মৃত ইব্রাহীমকে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক রাজাকার ঘোষণা করার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা।
সোমবার (৩১ জুলাই) দুপুরে সাগরদিঘী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঢাকা-সাগরদিঘী সড়কে ঘণ্ট্যাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক মুক্তিযোদ্ধাসহ শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার হুরমুজ আলী মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মফিজ উদ্দিন, নূর হোসেন, ফজলুল করিম মাস্টার, শাহাদৎ সিকদার, অধ্যক্ষ বাছির উদ্দিন, যুবলীগ নেতা আনসার আলী, লিটন মাহমুদ প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




