
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : বাংলাদেশ মানবাধিকার কমিশন ঘাটাইল উপজেলা ও পৌর শাখার নতুন কমিটির সদস্যরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, পৌর মেয়র শহীদুজ্জামান খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. ফারজানা ইয়াসমিন, অফিসার্স ইনচাজ (ওসি তদন্ত) মোঃ ছাইফুল ইসলামের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত করেন।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এমদাদুল হক খান হুমায়ন, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, পৌর কমিটির সভাপতি শামছুল হুদা চৌধুর, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা শাখার সহ-সভাপতি খলিলুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ শাজাহান সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন, উত্তম কুমার আর্য্য, পৌর কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-সম্পাদক এসএম সাহেদ আহমেদ, শাহনেওয়াজ তালুকদার সবুজ, অর্থ সম্পাদক মিন্টু মিঞা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম আয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ২৯ সেপ্টেম্বর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




