
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ভেজাল জর্দা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে উপজেলার চটিলা গ্রামে সূর্যরতন পাতি জর্দ্দা কারখানায় এ জরিমানা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। এ অভিযানে র্যাব সহযোগিতা করে।

টাঙ্গাইলের র্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সূর্যরতন পাতি জর্দা কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভেজাল জর্দ্দা তৈরি করার অভিযোগে কারখানার মালিক মফেল চৌধুরীকে জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভেজাল জর্দ্দা জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
বাসাইলসংবাদ/ ১৯ মে, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




