
নিজস্ব প্রতিবেদক : সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রতিষ্ঠাতা গরীবের বন্ধু খ্যাত স্কুলশিক্ষক মাছুদুজ্জামান রোমেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (২ আগস্ট) রাত পৌনে ১০ টার দিকে তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গরীবের বন্ধু খ্যাত মাছুদুজ্জামান রোমেল বাসাইল উত্তরপাড়ার বাসিন্দা। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
এই মহান ব্যক্তিটি গরীব-দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সব সময় কাজ করে গেছেন। কাউকে ঘর নির্মাণ, চিকিৎসার খরচ, ওষধ, স্বাবলম্বী করার জন্য ছাগল বিতরণ, দোকান নির্মাণ, হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোসহ বিভিন্নভাবে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ২০১৭ সালে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’ প্রতিষ্ঠা করেন। তিনি এই ঠিকানা’সহ ব্যক্তিগতভাবে অসংখ্য অসহায় মানুষদের সহযোগিতা করেছেন। দীর্ঘদিন ধরে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কারণে তিনি গরীবের বন্ধু হিসেবে বাসাইলে খ্যাতি পেয়েছেন।
মহান এই ব্যক্তিটি বেশ কিছুদিন ধরে গুরুত্বর অসুস্থতায় ভূগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আগামীকাল রবিবার (৩ আগস্ট) ভোরে মৃতদেহ তার নিজ বাড়িতে আনা হবে।
বাসাইলসংবাদ, ০২ আগস্ট, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






