
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ০৯ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
প্রচন্ড শীত উপেক্ষা করে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার রাস্তায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন। তিনি সোমবার রাতে কালিহাতী, এলেঙ্গার বাজার-বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে ঘুরে ঘুরে প্রতিবন্ধি, পাগল, ভিক্ষুক, দুস্থ্য ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এছাড়া অতি দরিদ্র কয়েকটি পরিবারের বাড়িতে হঠাৎ উপস্থিত হয়ে ঘুম থেকে ডেকে তুলে কম্বল দিয়ে আসেন।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, এলেঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন, যুবলীগ নেতা রাসেল তালুকদার প্রমূখ।
কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন শীত থাকা পর্যন্ত এই কাজ অব্যহত থাকবে। সাধারণ মানুষ চেয়ারম্যানের এই ব্যতিক্রমধর্মী কাজকে অত্যন্ত আন্তরিকতার সাথে সাধুবাদ জানিয়ে বলেন মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে কথাগুলো হারিয়ে যায়নি।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




