
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার দায়ে ৯ শিক্ষককে অব্যাহতি এবং নকল করার দায়ে ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে কালিহাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলার কারণে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৬ জন এবং তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৩ জন মোট ৯ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।
সেই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এলেঙ্গা বিএম কলেজ ভেন্যুর ৫ জন, তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ভেন্যুর ৯ জন, কালিহাতী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুর ১ জন এবং কালিহাতী কলেজ ভেন্যুর ৩ জন সহ মোট ১৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরো বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সকল পদক্ষেপ চলমান থাকবে।
…বাসাইলসংবাদ/০৬ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




