
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ‘কাঞ্চনপুর উত্তর ছনকা পাড়া সেবা সংঘ’-এর উদ্যোগে দিনমজুর ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) কাঞ্চনপুর উত্তর ছনকা পাড়া মসজিদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী বিতরণ করেন কাঞ্চনপুর সেবা সংঘের সভাপতি মো. মজনু মিয়া, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খোকন, কোষাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শামীম আল মামুন ( আরজু), সমাজ কল্যাণ সম্পাদক মো. আক্কাস মিয়া, সিনিয়র যুগ্ন-সম্পাদক মো. সাহিদুল আলম বাবু, মো. মেহেদী হাসান কামন প্রমুখ।

সংগঠনের উপদেষ্টা মো. আরিফুল ইসলাম (বাকেজ), মো. আব্দুল জলিল মিয়া দিক নির্দেশনায় তারা এসব ঈদসামগ্রী দিনমজুর ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করেন।
ঈদসামগ্রী হিসেবে কাঞ্চনপুর উত্তর ছনকা পাড়া, কাঞ্চনপুর দক্ষিণ ছনকা পাড়া, নয়া পাড়া, কাঞ্চনপুর ঢং পাড়া, কর্মকার পাড়া, কাঞ্চনপুর পশ্চিম পাড়া গ্রামের ১৫০ টি পরিবার মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়ছে।
…বাসাইলসংবাদ/ ২২মে, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




