
বাসাইল সংবাদ : শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় এক নারী আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে নিহতের স্বামী মোটর সাইকেল চালক ও তাদের মেয়ে সহ ২ জন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে মধুপুর (এলেঙ্গা) ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জানান, বেলা সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ওই দম্পতি মোটর সাইকেলে করে করটিয়া যাচ্ছিলো। পথে করটিয়া হাট বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী ওই নারী নিহত হন। এ ঘটনায় গুরুত্বর আহত নিহতের স্বামী মোটর সাইকেলের চালক ও তাদের মেয়েকে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায় নি।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




