
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির দ্বিতীয় বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৪ এপ্রিল) বিকেলে তার বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনি এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গোলাম কিবরিয়া বড় মনি বলেন, ‘শনিবার (৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে তানভীর হাসান ছোট মনির নমুনা দিয়েছিলেন। রবিবার ফলাফলে তার পজিটিভ আসে। বর্তমানে তিনি তার ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। এরআগে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।’
উল্লেখ্য, এরআগে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের ছানোয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৮ এপ্রিল প্রথম টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। শনিবার (৩ এপ্রিল) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৪৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০৪ জন। এরমধ্যে ৬৬ জনের মৃত্যু হয়েছে। বাড়িতে আইসোলশন থেকে করোনা চিকিৎসাধীন রোগির সংখ্যা ২৭১ জন।
বাসাইলসংবাদ/ ০৫ এপ্রিল, ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




