
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের দীর্ঘদিনের পুরনো এবং দ্বীনি শিক্ষায় সফল শিক্ষা প্রতিষ্ঠান সুন্না সম্মিলিত আলিম মাদ্রাসার একটি একাডেমিক ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। তিনি গত ২৮ জানুয়ারি সুন্না সম্মিলিত আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে এ প্রতিশ্রুতি দেন।

ইতোমধ্যে কয়েক দফায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে দ্বিতল ভবন নির্মাণের চূড়ান্ত তালিকার ফিরিস্তি তুলে ধরে বলেন, এরপর একটি ভবন নির্মাণের বরাদ্দ পেলেও সেই ভবনটি এমপি মহোদয়ের মাধ্যমে এই মাদ্রাসায় নির্মাণ করা হবে। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের এমডি ও সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ডা. মাহমুদুর রহমান পিয়াল, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সফিউল আরেফিন খানশুর (সুজন), কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সোহেল, কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি হাবিবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, অনুষ্ঠানের বরেন্য অতিথি ডা. মাহমুদুর রহমান পিয়াল অত্র মাদ্রাসার নুরানী বিভাগের জন্য প্রতি বছর দুই লক্ষ করে টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। উক্ত ইসলামী মহা সম্মেলনে দেশ বরেন্য ওলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উক্ত ইসলামী মহা সম্মেলন সাফল্য মন্ডিত করায় এলাকাবাসী, আমন্ত্রিত অতিথি বৃন্দ ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ এসএম শরিফুল ইসলাম।
…বাসাইলসংবাদ/৩০ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




