
নিউজ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডের জমজ দুই বোন। একই হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তের পর তারা ওই হাসপাতালে ভর্তি ছিলেন। এই যমজ বোন দেশটির অনেক মানুষের কাছে ছিল পরিচিত মুখ। তাদের অপর এক বোন বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেন।

গত মঙ্গলবার সাউদাম্পটন জেনারেল হাসপাতালে মারা যান ৩৭ বছর কেটি ডেভিস। পেশায় তিনি ছিলেন নার্স। তার যমজ বোন এমাও ছিলেন একজন অবসরপ্রাপ্ত নার্স। তিনি স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে একই হাসপাতালে প্রাণ হারিয়েছেন। গণমাধ্যমকে এই তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও তাদের বোন জো ডেভিস।
তাদের অপর বোন জো বিবিসিকে বলেছেন, তারা সবসময় বলত, তারা এক সাথে এসেছে, এক সাথেই চলে যাবে। তিনি বলেন কি আশ্চার্যজনক জুটি তারা, একসাথে তারা অসুস্থ হয় এবং একই হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তারা কতটা বিশেষ ছিলো তা বর্ণনা করার মতো কোনও শব্দ নেই, আমার কাছে। তিনি বলেন, তারা করতে চেয়েছিলো তা হল অন্য লোকদের সাহায্য করা। এমনকি তারা যখন ছোট ছিলো তখনও তারা পুতুলের যত্ন নেওয়ার জন্য ডাক্তার নার্স সেজে কাজ করত।
…বাসাইলসংবাদ/ ২৫ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




