
বাসাইল সংবাদ : শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭:

টাঙ্গাইল: টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার একেএম আসাদুল হক তালুকদার সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১১ আগস্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আসাদুল হক তালুকদার সংবাদ সম্মেলনে বলেন, আমি ছাত্র জীবনে ছাত্রলীগের সাংগঠনিক পদে থেকে রাজনীতি করেছি। শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ৬৬-এর ৬ দফা, ৬৯-এর গণ- আন্দোলন এবং মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকা-েও নিয়মিত অংশ গ্রহণ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী একেএম আসাদুল হক তালুকদার জানান, মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন। আমাকে মনোনয়ন না দিলে দল যাকে মনোনয়ন দিবে আমি তার পক্ষেই কাজ করবো।
এসময় মনোনয়ন প্রত্যাশীর সাথে উপস্থিত ছিলেন বাসাইলের হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রৌফ সিকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলাসহ টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




