
নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই টাঙ্গাইলের বাসাইল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চারটি ইউনিয়নের মধ্যে হাবলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম (নৌকা) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজামুল ইসলাম রুপন (আনারস), ইয়াসিন আলী (ঘোড়া) ও আবু তাহের (চশমা)। এই ইউনিয়নে মটরসাইকেল প্রতীকের প্রার্থী তরিকুল ইসলাম রতন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম ও নিজামুল ইসলাম রুপনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভোটারদের ধারণা।
এদিকে, ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে।
নির্বাচন অবাদ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়।
প্রসঙ্গত, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫৩৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬৫৫ জন ও নারী ভোটার ১৩ হাজার ৮৮১জন।
বাসাইলসংবাদ/ ০৫ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




