
নিজস্ব প্রতিবেদক : আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) টাঙ্গাইলের বাসাইল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে চলছে প্রার্থীদের দোরঝাপ। শেষ মুহূর্তে ভোট প্রার্থনায় প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। চারটি ইউনিয়নের মধ্যে কাঞ্চনপুর ইউনিয়নে ৭জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বনিদ্বতা করছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন রাকিব খান শাহিন। এছাড়াও স্বতন্ত্রপ্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ খান (আনারস), শামীম আল মামুন (চশমা), এবিএম মাসুদুল আলম বিপ্লব (মটরসাইকেল), আব্দুস সামাদ ফারুক (টেলিফোন), আমিনুল রহমান খান বাবু (অটোরিকশা) ও আমিনুল ইসলাম বাচ্চু (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বনিদ্বতা করছেন। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ খান (আনারস) প্রতীকের ভোটের পাল্টাটা একটু বেশিই রয়েছে বলে তার কর্মী-সমর্থকদের দাবি। মামুন অর রশিদ খান দুইবার ও তার বাবা তিনবার চেয়ারম্যান ছিলেন। এজন্য মামুন অর রশিদ খান জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।

এ ইউনিয়নে ছোট মামুন হিসেবে খ্যাত শামীম আল মামুন (চশমা) প্রতীকের প্রার্থীও রয়েছে ভালো অবস্থানে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাকিব খান শাহিনও পিছিয়ে নেই। তিনিও চেয়ারে বসতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মটরসাইকেল প্রতীকের প্রার্থী এবিএম মাসুদুল আলম বিপ্লবও জোর চেষ্টা চালাচ্ছেন নির্বাচনে জিততে। এছাড়াও অন্যান্য প্রার্থীরাও চেয়ারে বসতে জোর চেষ্টা চালাচ্ছেন। তবে এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ খান, শামীম আল মামুন ও রাকিব খান শাহিনের সঙ্গে ত্রিমুখী লড়াইয়ের আভাস রয়েছে।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে।
তবে নির্বাচন অবাদ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়।
প্রসঙ্গত, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩৭৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৬০১ জন ও নারী ভোটার ১০ হাজার ৭৭৭জন।
বাসাইলসংবাদ/ ০৪ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




