
নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপে আগামী বুধবার (৫ জানুয়ারি) টাঙ্গাইলের বাসাইল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে প্রার্থীদের চলছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা। ভোটারদের কোন প্রার্থী কেমন মন জয় করতে পেরেছেন সে বিষয়টি জানতে অপেক্ষা করতে হবে ৫ জানুয়ারি পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে এসব ইউনিয়নে সৃষ্টি হয়েছে নানা গুঞ্জন। কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে-এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সব ইউনিয়নেই।

চারটি ইউনিয়নের মধ্যে কাউলজানী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতাউল গণি হাবিব (নৌকা) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার প্রতিদ্বন্দ্বি হয়েছেন স্বতন্ত্রপ্রার্থী আবু বক্কর সিদ্দিকী (আনারস) ও মাসুদ খান (মটরসাইকেল)। এ ইউনিয়নে চশমা প্রতীকের প্রার্থী আনিছুর রহমান নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
এ ইউনিয়নে আবু বক্কর সিদ্দিকী (আনারস) ও নৌকা প্রতীকের প্রার্থী আতাউল গণি হাবিবের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। তবে এলাকা ভিত্তিক হিসেব করলে আবু বক্কর সিদ্দিকীর ভোটের পাল্টাটা এখনও কিছুটা বেশি রয়েছে। শেষ পর্যন্ত তিনি ধরে রাখতে পারবেন কি না সে বিষয়টি নিয়ে চলছে নানা-কল্পনা-জল্পনা। এই ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন মটরসাইকেল প্রতীক নিয়ে মাসুদ খান। তার অবস্থানও একেবারেই খারাপ নয়। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে।
তবে নির্বাচন অবাদ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়।
প্রসঙ্গত, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৬১৩জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬৩৯ জন ও নারী ভোটার ৯ হাজার ৯৭৪জন।
বাসাইলসংবাদ/ ০৩ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




