
নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই টাঙ্গাইলের বাসাইল উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চারটি ইউনিয়নের মধ্যে ফুলকী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী করিম তালুকদার (নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছেন। তার সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা করছেন স্বতন্ত্রপ্রার্থী হয়ে বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল (মটরসাইকেল), সাবেক চেয়ারম্যান শামসুল আলম বিজু (আনারস), মনিরুজ্জামান মিয়া (অটোরিকশা), আতিকুর রহমান লোটন (হাতপাখা), ইসহাক আলী (চশমা) ও ইহতেম হায়দার শাহাবুদ্দিন (ঘোড়া)।
এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহীন তালুকদারকে পরিবর্তন করে করিম তালুকদারকে নৌকা প্রতীক নেওয়া হয়েছে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ভেতরে ভেতরে কিছুটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও পিছিয়ে নেই নৌকা প্রতীকের প্রার্থী করিম তালুকদার। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম বিজুরও জনপ্রিয়তা রয়েছেন। এজন্য এই তিনজন প্রার্থীর সঙ্গেই মূল প্রতিদ্বনিদ্বতা হবে বলে ধারণা করছে ভোটাররা। তবে অনেকের ধারণা- করিম তালুকদারকে ও জাহিদুল ইসলাম বাবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এদিকে, ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও ভোটারদের মাঝে সংশয় রয়েছে।
নির্বাচন অবাদ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায়।
প্রসঙ্গত, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ২২জন।
বাসাইলসংবাদ/ ০৫ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




