
বাসাইলসংবাদ: শনিবার, ১১ আগস্ট, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদের সফল দুই বারের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহযোগী সদস্য আলহাজ শওকত শিকদারের ৫৬ তম জন্মদিন পালন করা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব ভবনে আলহাজ শওকত শিকদারকে ফুল দিয়ে বরন, মিষ্টি বিতরণ ও উন্মোক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সহ-সভাপতি ফজলুল হক বাপপা, সাজ্জাত লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, আমিনুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলহাজ শওকত শিকদার আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
বাসাইলসংবাদ/একে




