
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলে ‘লায়ন ফিটনেস ক্লাব-এর উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইলের সাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রক অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে গত ১৪ই সেপ্টেম্বর ক্লাবটির উদ্বোধন করা হয়। টাঙ্গাইল ডিসি লেক-এ আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যাপক শাকিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান খান, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইলের অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. লুৎফর রহমান, সাবেক সহঃ প্রকৌশলী পাবলিক হেল্থ-এর ইঞ্জিনিয়ার শাহজাহান মিয়া, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক খালিদুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ ফজিলাতুননেসা সরকারী কলেজের প্রভাসক আল-আমীন চৌধুরী ।
প্রতিদিন প্রত্যুষে সুনিদিষ্ট শারীরিক ব্যায়াম চর্চা ও অনুশীলনীর মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনের প্রত্যয় নিয়ে এ সংগঠনের পথ চলা। “১ ঘন্টা ব্যায়াম করি ২৩ ঘন্টা সুস্থ থাকি” এ শ্লোগান নিয়ে এই ক্লাবটির যাত্রা শরু হলো।
বাসাইলসংবাদ/একে




