
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণ মামলায় ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি হৃদয় মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) মামলা হলে রাতেই তাকে গ্রেফতার করা হয়। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত হৃদয় মন্ডল উপজেলার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামান মন্ডলের ছেলে।

ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিবাহিত এক ছাত্রীকে দীর্ঘ যাবৎ ভয়ভীতির মাধ্যমে ও জোড়পূর্বক ধর্ষক করে আসছে এই মর্মে বাদি হয়ে ওই ছাত্রী শুক্রবার একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করে শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, জানান, ‘হৃদয় মন্ডলের বিরুদ্ধে ২০১৭ সালে একটি অপহরণ ও একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছিল। তবে ওই মামলা দুটিতে সে এখন জামিনে রয়েছেন।
…বাসাইলসংবাদ/০৪ জানুয়ারি/একেবি




