
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে জনতা ব্যাংক থেকে টাকা উত্তোলণ শেষে ফেরার সময় আব্দুল মালেক নামের এক গ্রাহকের ১০ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৯ মার্চ) দুপুরে ভূঞাপুর জনতা ব্যাংকের নিচতলার সিঁড়িতে এই ঘটনা ঘটেছে।

আব্দুল মালেক ঘাটাইল উপজেলার মনোহারা গ্রামের মৃত ইনছান আলীর ছেলে।
জানা গেছে, আব্দুল মালেকের দুই ছেলে ইতালী প্রবাসী। এজন্য ছেলেরা তার বাবা আক্দুল মালেকের একাউন্টে টাকা পাঠায়। পরে সেই টাকা ভূঞাপুর জনতা ব্যাংক থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মালেক উত্তোলণ করতে যায়। পরে ব্যাংক থেকে মালেক ১০ লাখ টাকা উত্তোলণ করে নিচতলার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দুষ্কৃতিকারীরা তার মুখে স্প্রে ও হাতে আঘাত করে টাকাগুলো ছিনতাই করে দুষ্কৃতিকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় অচেতন অবস্থায় মালেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতিকারীরা আগ থেকেই তাকে টার্গেট করেছে। তবে ব্যাংকের নিচে এমন ঘটনা অনাকাঙ্খিত। ব্যাংকের নিচতলায় মার্কেটে লোকজনও ঘটনাটি বুঝতে পারেনি।
টাকার মালিক আব্দুল মালেক জানান, টাকা উঠানোর পর সিঁড়ি দিয়ে নামতেই ৬জন দুষ্কৃতিকারী ঘেরাও করে হাতে আঘাত করে। এসময় তারা দ্রুত টাকাগুলো নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যারা ছিনতাই করেছে তাদের কয়েকজনকে চিনতে পেরেছি।
জনতা ব্যাংক ভূঞাপুর শাখার ম্যানেজার লুৎফর রহমান জানান, মালেক ও তার স্ত্রী ব্যাংক থেকে টাকা উত্তোলণ করার পরপরই ব্যাংক ত্যাগ করে। এরপরই ব্যাংকের নিচের সিঁড়িতে ছিনতাইয়ের কবলে পড়ে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় এখনও অভিযোগ পাইনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও টাকার মালিকের সাথে কথা বলেছে। এই ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে।
বাসাইলসংবাদ, ১৯ মার্চ ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




