
নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলা মগড়া ইউনিয়নের বড়বাশালিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বড়বাশালিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণে বড়বাশালিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ইমরান আলী ও সকল অভিভাবক সদস্য এবং শিক্ষকমন্ডলী উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
নবনির্বাচিত সভাপতি ইমরান আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা, চিত্রাংকন এর পাশাপাশি পড়াশোনার মাধ্যমে তোমাদের ভালো রেজাল্ট করে বড়বাশালিয়া সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। তোমাদের ভবিষ্যৎ জীবন মঙ্গল কামনা করছি।
বাসাইলসংবাদ/ ২৬ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




