
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌর এলাকার ১৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আদালতপাড়া এলাকায় ১৪নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এ শোক সভার আয়োজন করা হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

শোক সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান জিন্নাহ’র সভাপতিত্বে ও আবুল কাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তরিকুল ইসলাম ঝলক, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, মহিলা দলের সাবেক সভাপতি নিলুফার ইয়াসমিন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় ১৪নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুম আব্দুর রাজ্জাক মিয়ার রুহের মাগফিরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।
বাসাইলসংবাদ/ ২৬ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




