
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার ( ২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন । এ সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয় ।

জানা যায়, কাঞ্চনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রাকিব খান শাহিন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মামুন অর রশিদ (আনারস), শামিম আল মামুন (চশমা) ,এবিএম মাসুদুল আলম বিপ্লব (মটরসাইকেল), আব্দুস সামাদ ফারুক (টেলিফোন), আমিনুল রহমান খান বাবু (অটোরিকশা) ও আমিনুল ইসলাম বাচ্চু (ঘোড়া) প্রতীক পেয়েছেন।।
হাবলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম (নৌকা), তরিকুল ইসলাম রতন (মটরসাইকেল), নিজামুল ইসলাম রুপন (আনারস), ইয়াসিন আলী (ঘোড়া) ও আবু তাহের (চশমা) প্রতীক পেয়েছেন।।
ফুলকি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী করিম তালুকদার (নৌকা), বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল (মটরসাইকেল), শামসুল আলম বিজু (আনারস), মনিরুজ্জামান মিয়া (অটোরিকশা), আতিকুর রহমান লোটন (হাতপাখা), ইসহাক আলী (চশমা) ও ইহতেম হায়দার শাহাবুদ্দিন (ঘোড়া) প্রতীক পেয়েছেন।।
কাউলজানী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আতাউল গণি হাবিব (নৌকা), স্বতন্ত্র প্রাথী আবু বক্কর সিদ্দিকী (আনারস), মাসুদ খান (মটরসাইকেল) ও আনিছুর রহমান (চশমা) প্রতীক পেয়েছেন।
চারটি ইউনিয়নে ২৩জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও সাধারণ সদস্যপদে ১৫৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৫২ জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মনি শংকর রায় বলেন, ‘উপজেলার ৪টি ইউনিয়নে বৈধ ২৩৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের পর পর প্রত্যেক প্রার্থী তার নির্বাচনী এলাকায় নির্বাচনি আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালাতে পারবেন । যদি কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।’
প্রসঙ্গত, আগামী ৫ জানুয়ারী উপজেলার ৪টি ইউনিয়নে এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ৯৫ হাজার ৫৫০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাসাইলসংবাদ/ ২০ ডিসেম্বর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




