
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আরও এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার হাবলা ইউনিয়নের আরুহা গ্রামে অভিযান চালিয়ে রাজ আলী জমাদার রাজুকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

অর্থদÐপ্রাপ্ত রাজ আলী জমাদার রাজু উপজেলার কাশিল দক্ষিণপাড়া এলাকার হাজী আব্দুুল গফুর জমাদারের ছেলে।
জানা গেছে, উপজেলার আরুহা গ্রামে দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ভেকু বসিয়ে মাটি বিক্রি করে আসছে একটি চক্র। পরে খবর পেয়ে সোমবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রাজ আলী জমাদার রাজুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এরআগে রবিবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল গ্রামে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন রাজীব নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, স্থানীয়রা জানান, উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর পশ্চিমপাড়া, ঢংপাড়া, পৌরসভার বালিনা, বাসাইল দক্ষিণপাড়া, বাসাইল পূর্বপাড়া, বর্ণীকিশোরী, হান্দুলিপাড়া, হাবলা ইউনিয়নের ভোরপাড়া, ফুলকী ইউনিয়নের খাটরা, বাসাইল সদর ইউনিয়নের মিরিকপুরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তিরা অবৈধভাবে ফসলি জমি ও নদীর পাড় কেটে মাটি বিক্রি করে আসছে। কেউ দিনে আবার কেউ কেউ রাতে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করছে। মাঝে মধ্যেই উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ ও জরিমানা করলেও পুনরায় আবার চালু করছে এসব অসাধু মাটি ব্যবসায়ীরা।
বাসাইলসংবাদ, ৭ জানুয়ারি, ২০২৫ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






