
বাসাইলসংবাদ: বুধবার, ০১মে, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে নববধূকে সিগারেটের আগুনে ছ্যাঁকা দেয়ার ঘটনায়
মামলার আসামী শ্বশুড় আব্দুল আজিজকে (৬০)কে গ্রেফতার করেছে ডিবি
পুলিশ। মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোরে বাসাইল উপজেলার হাবলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আজিজ এ মামলার ৩ নং আসামী । এর আগে এ ঘটনায় ডিবি পুলিশ ওই নববধূর স্বামী এবং পুলিশ শ্বাশুড়িকে গ্রেফতার করে।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণে ওসি শ্যামল কুমার দত্ত বলেন,
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে
দুপুরের দিকে গ্রেফতারকৃত আব্দুল আজিজকে টাঙ্গাইল আদালতে
পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, প্রায় এক মাস আগে সজিবের সঙ্গে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সজিব ও খাদিজার
মধ্যে মনোমালিন্য চলছিল। বিভিন্ন সময় খাদিজার স্বামী যৌতুকের
দাবিতে তাকে মারধর করতো। এরপর ২৩ এপ্রিল রাতে খাদিজাকে হাত-পা
বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে সিগারেট দিয়ে আগুনে ছ্যাঁকা দেয়। পরে
২৪ এপ্রিল সকালে বিষয়টি জানালে পেরে তার বাকা তাকে বাড়িতে নিয়ে আসে।
মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে দগ্ধ হওয়ায় কান্নাকাটি করছিল। এর
পর ২৫ এপ্রিল দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায়
দুই বছর আগে খাদিজার আরেকটি বিয়ে হয়েছিল। এনিয়ে খাদিজার
দ্বিতীয় বিয়ে।
বাসাইলসংবাদ/একে




