
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার পাপিয়া আক্তার সভাপতিত্ব করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, ইফার ফিল্ড সুপারভাইজার রাসেল আহমেদ, ইফার মডেল কেয়ারটেকার রাশেদুল ইসলাম প্রমুখ্ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকল বক্তা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।
বাসাইলসংবাদ, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




