
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে দলটির স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি ও বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর, সাধারণ সম্পাদক ইবনে হাসান টিটু প্রমুখ।
বাসাইলসংবাদ, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




