
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন প্রমুখ। শেষে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকা-, ভূমিকম্প ও বিভিন্ন প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধিতে মহড়া দেখানো হয়।
বাসাইলসংবাদ, ১৩ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন





