
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মামুন মোর্শেদ ভূইয়াকে আহ্বায়ক ও গোলাম মোস্তফাকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এ কমিটি অনুমোদন দেয়।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে মাকসুদুল হক খান মাসুদ, তাহের রাজা খান, শ্রী রাম প্রসাদ রাজবংশী, মীর্জা আলমগীর, খন্দকার আরিফ হোসেন, আলমগীর হোসেন ও শহিদুল ইসলাম মিন্টু রয়েছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মো. নুুরুল ইসলাম ও সদস্য সচিব আব্দুস সবুর খান চানু স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. বানিজ খান উপস্থিত ছিলেন। অনুমোদন শেষে কমিটির কাগজ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কমিটির কাছে হস্তান্তর করা হয়।
বাসাইলসংবাদ, ০১ অক্টোবর, ২০২৬ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




