
নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালী করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের উপজেলা শাখার নেতাকর্মীরা র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মুক্তিযুদ্ধ মঞ্চের বাসাইল উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাধারণ সম্পাদক রাশেদ মিয়া, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কামরান খান বিপুল, যুগ্ম-আহবায়ক নাহিদ হোসেন মিম প্রমুখ।
বাসাইলসংবাদ/ ১৪ অক্টোবর, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




