
নিজস্ব প্রতিবেদক : আজ বিশ্ব ভালবাসা দিবস। এই দিনে টাঙ্গাইলে পুলিশ, ডাক্তার, নার্স, সাংবাদিক ও শ্রমজীবী মানুষদের ফুল দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে দিবসটি পালন করেছে স্বেচ্ছাসেবী শিশুদের জন্য ফাউন্ডেশন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের সদস্যরা টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফুল দিয়ে ভালবাসা দিবসের শুভেচ্ছা জানায়।
এদিকে, বসন্তবরণ ও ভালোবাসা দিবসে যুগলদের মনের উচ্ছ্বাসকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটিয়েছেন। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও যেন পেয়েছে নতুন রূপ। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত সবাই। ঘুরতে বেড়িয়ে চলেছে উপহার দেয়া-নেয়া।
ভালবাসা দিবসকে ঘিরে ফুলের দোকানগুলোতে ছিল উপড়ে পড়া ভীড়। ফুলের দোকান গিয়ে তরুন, তরুনী, প্রেমিক যুগলরা ফুল কেনার পাশাপাশি সেলফি তুলতে ব্যস্ত সময় কাটিয়েছে। বিনোদন প্রেমীরা নিজেদের পছন্দমত ফুল কিনে প্রিয়জনদের উপহার দিচ্ছে। দোকানদারও এই দিনে ফুল বিক্রি করতে পেরে খুশি।
প্রিয়জনদের নিয়ে বিকেলের দিকে ঘুরতে বেড়িয়েছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। শহরের পিকনিক স্পট, ফাস্টফুডগুলোতে বিনোদন প্রেমীদের ছিল ভীড়।

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ বলেন, সারাবছর যাদের শ্রমে আমরা সুন্দর শহরে বসবাস করি তাদের কখনো শুভেচ্ছা জানানো হয় না। ভালবাসা দিবসে তাদের সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি আমরা।
গত ৮ বছর যাবত এমন আয়োজন করে আসছে শিশুদের জন্য ফাউন্ডেশন।
বাসাইলসংবাদ/ ১৪ ফেব্রুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




